সামাজিক যোগাযোগমাধ্যম
শ্যালিকাকে বিয়ের পর তুমুল বিতর্ক: অবশেষে মাসুদকে তালাক দিলেন পূর্ণিমা
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর টিকটকার মাসুদ রানাকে আইনগতভাবে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ রানা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে গ্রামবাসীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, পরে স্বাভাবিক
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের কারণে রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েন কয়েক হাজার ব্যবহারকারী। প্রায় এক ঘণ্টার মধ্যে দুই সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে।
গালির বন্যায় সামাজিক মাধ্যম: রাজনৈতিক বিষাক্ততা, বট বাহিনী ও আইনের
২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ভাষা আরও তীব্র, আক্রমণাত্মক ও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। ফেসবুকের পোস্ট, লাইভ ভিডিও, রিলস ও ইউটিউবের মন্তব্যঘরে এখন নীতিগত বিতর্কের পাশাপাশি দেখা যায় গালাগাল, চরিত্রহনন, পরিবারকে টেনে অপমান, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা এবং শারীরিক ক্ষতির হুমকি। কোনো নাগরিক বিদ্যুৎ বিল, দ্রব্যমূল্য, রাস্তা, দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেই অনেক ক্ষেত্রে যুক্তির বদলে তার দিকে ধেয়ে আসে শত শত বিদ্বেষপূর্ণ মন্তব্য।
গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: তারেক রহমান
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অবমাননাকর পোস্টের অভিযোগে আখাউড়ায় যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে উপজেলার কর্নেলবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। অভিযোগটি তদন্ত করে দেখছে পুলিশ।
রাজপথের পাশাপাশি অ্যালগরিদমেও চলছে রাজনৈতিক লড়াই
বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এমন এক সময়ে পালন করছে, যখন রাজনৈতিক আন্দোলনের চিত্র ও চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় জনসমুদ্রভরা মিছিল বা সমাবেশ ছিল রাজনৈতিক শক্তির প্রধান প্রতীক। এখন সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি স্মার্টফোন। কারণ একটি ভিডিও, লাইভ সম্প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো পোস্ট মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মানুষ আন্দোলনের অংশীদার হয়ে ওঠে।